Bd বাংলাদেশ

জাকসু ভিপি জিতুসহ ছাত্রদল-বিএনপিতে যোগ দিলেন হল সংসদের যেসব নেতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। এছাড়া পাঁচ হল সংসদের ভিপি, চার জিএস ও এক এজিএসসহ মোট ১১ জন যোগ দিয়েছেন ছাত্রদলে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিএনপি।

আরও পড়ুন: জাকসুর ভিপি কে এই জিতু

ছাত্রদলে যোগ দেওয়া জাকসু হল সংসদের নেতারা হলেন-নবাব সলিমুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের রিফাত আহমেদ শাকিল, আ. ফ. ম. কামালউদ্দিন হলের ভিপি জি.এম.এম. রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের অমিত কুমার বণিক, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলী আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রহমান, মীর মশাররফ হোসেন হলের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ, শহীদ রফিক-জব্বার হলের জিএস শরিফুল ইসলাম, শহীদ সালাম-বরকত হলের ভিপি মারুফ হোসেন, জিএস মো. মাসুদ রানা মিষ্টু, আ. ফ. ম. কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল।

জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন। জাকসু নির্বাচনের ২৫ পদের মধ্যে ২০ পদেই শিবির-সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে শীর্ষ পদে (ভিপি) জয়লাভ করে আলোচনায় আসেন আবদুর রশিদ জিতু। আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

ইনক্লাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button