Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কেন্দ্রীয় নির্দেশনা মেনে সরোয়ার তুষারের পক্ষে মিছিলে অংশ নিলেন জামায়াত প্রার্থী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নরসিংদী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সরোয়ার তুষারের পক্ষে সমর্থন জানিয়ে তার নির্বাচনী গণমিছিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসাইন। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে এই মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত ২০ জানুয়ারিতেও আমজাদ হোসাইন মনোনয়ন প্রত্যাহার না করায় ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী সরোয়ার তুষার বিষয়টি নিয়ে বারবার জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব ও জোটের সমন্বয় কমিটিকে অবহিত করেন। সে সময় আমজাদ হোসাইন জানান, স্থানীয় নেতাকর্মীদের আপত্তির কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি।

পরবর্তীতে গত ৫ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোস্টে আমজাদ হোসাইন কেন্দ্রীয় নির্দেশনার কথা উল্লেখ করে জানান, নরসিংদী-০২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সরোয়ার তুষার। তিনি জামায়াতের সকল ইউনিটের নেতাকর্মীদের শাপলা কলি প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আমজাদ হোসাইন নিজে সরোয়ার তুষারের নির্বাচনী গণমিছিলে অংশ নেন। এ সময় তিনি বলেন, নরসিংদী-২ আসনে শাপলা কলিই আমাদের প্রতীক। আমরা সবাই শাপলা কলিতে ভোট দেব, ইনশাআল্লাহ।

অন্যদিকে সরোয়ার তুষার বলেন, জামায়াত, খেলাফতসহ ১১ দলের সবাই যদি ঐক্যবদ্ধভাবে শাপলা কলির পক্ষে কাজ করে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সম্ভব।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button