News

তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তারেক

আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমানকে জাপান সফরে নিয়ে সফরসঙ্গী করা নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন আমি আমজনতার দলের তারেককে জাপানে সফরে আনা নিয়ে যাদের এত মাথাব্যথা তাদের দেশের বাকি সমস্যা নিয়ে কথা বলতে দেখি না। মনে হয় এক তারেক সব ধ্বংস করে দিয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমার খুব আশ্চর্য লেগেছে যে তারেকের জাপান আসা নিয়ে গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে অনেক….। যে ওর কোনো কন্টিবিউশন নেই, ওকে নিয়ে এসে সরকারের পয়সা নষ্ট। দেশে অনেক সমস্যা আছে সেটা নিয়ে তাদের কোনো আলাপ দেখি না।’

প্রধানমন্ত্রী বলেন, টোকিওর রাস্তাঘাটে কোনো ময়লা-আবর্জনা দেখা যায় না। অথচ ঢাকায় চারদিকে আবর্জনা জমে থাকে, এ পরিস্থিতির পরিবর্তন জরুরি। আবর্জনা থেকে জীবাণু ছড়ায়। ঢাকাবাসিকে সুস্থ রাখতে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং যথাযথভাবে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এসব বিষয় নিয়ে কথা বলতে? একমাত্র বিএনপি ছাড়া কোনো দল আছে যারা এসব নিয়ে কথা বলে? তাদের একমাত্র প্রশ্ন তারেক কেনো গেল? এক তারেক দেশের সব ধ্বংস করে দিল… এই হচ্ছে দেশের অবস্থা। 

তিনি আরও বলেন, ‘ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবর্জনার কারণে রাস্তায় চলাচলে যাতে ভোগান্তি সৃষ্টি না হয় এবং দূষিত বাতাসের কারণে মানুষ অসুস্থ না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। কিন্তু এসব নিয়ে কেউ কথা বলে না।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button