Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বগুড়া-৩ আসনে বিএনপি জয়ী, হেরে গেলেন জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল মহিত তালুকদার বিজয়ী হয়েছেন। এ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

নূর মোহাম্মদ আবু তাহের লিখেছেন, ‘চেষ্টার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছি। শেষ পর্যন্ত পারিনি। সামান্যতে আটকে গেছি। আল্লাহ ভরসা। দেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। অভিনন্দন আব্দুল মহিত তালুকদার ভাই। আপনার নেতৃত্বে বগুড়া—৩ সংসদীয় আসন এগিয়ে যাবে।’

তিনি আরও লিখেছেন, ‘ধন্যবাদ আদমদীঘিবাসী। ধন্যবাদ দুপচাঁচিয়াবাসী। কৃতজ্ঞ সহযোদ্ধাবৃন্দ! দুআতে আমাকে রাখবেন।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button