Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রীকে সাদরে গ্রহণ করল বিএনপি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক গণফোরাম নেতা আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান।

যোগদানের সময় আবু সাইয়িদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দেন। তিনি পাবনা-১ আসনে দীর্ঘদিন রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য এবং তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে তাকে বাদ দিয়ে আওয়ামী লীগ শামসুল হক টুকুকে মনোনয়ন দেয়, এরপর তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

২০১৮ সালে আবু সাইয়িদ গণফোরামে যোগ দেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে পাবনা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। সেখানে তিনি নৌকা প্রতীকধারী শামসুল হকের কাছে পরাজিত হন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতির পদ থেকে অব্যাহতি নেন এবং ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও শামসুল হকের কাছে পরাজিত হন।

বিএনপিতে যোগদান করে এখন তিনি নতুন রাজনৈতিক পথের দিকে ধাপ রাখছেন, যা তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyjanakantha.com

Back to top button