Bd বাংলাদেশ

মোহাম্মদপুরে বোরকা পরে এসে সমন্বয়ককে কুপিয়ে জখম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মোহাম্মদপুরে বোরকা পরে এসে ইব্রাহিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকার ময়ূর ভিলার পাশের ঢালে একটি চা দোকানে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর এলাকার সামাজিক সংগঠক আরিফ আহমেদ জানান, রাত ৯টার সময় ময়ূর ভিলার ঢালের পাশে বোট ঘাট গলির একটি চা দোকানে বসে ইব্রাহিম চা পান করছিলেন। সিএনজিচালিত অটোরিকশায় করে ৩-৪ জন দুর্বৃত্ত বোরকা পরে এসে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

তিনি আরও বলেন, তারা ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে তার এক হাতের কনুই প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। হামলার পর তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরা বোরকা পরিহিত থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আমাদের টিম কাজ করছে। আশা করছি খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button