Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের কর্মী সন্দেহে বাস থেকে যাত্রী নামিয়ে পেটালো পুলিশ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহবাগে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি পুলিশি অ্যাকশনে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ব্যাপক হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয়ে শহিদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছিলেন।

বিক্ষোভ চলাকালীন পুলিশ অতর্কিতে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ শুরু করে এবং জলকামান দিয়ে গরম পানি নিক্ষেপ করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর কিছুক্ষণের মধ্যেই উক্ত এলাকায় সাধারণ নাগরিকদের ওপর পুলিশের মারমুখী আচরণ লক্ষ্য করা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলন দমানোর নামে পুলিশ রাস্তায় চলাচলকারী গণপরিবহন তল্লাশি শুরু করে। এসময় কেবল 'ইনকিলাব মঞ্চের কর্মী' সন্দেহে বাস জব্দ করে তাতে থাকা সাধারণ যাত্রীদের হয়রানি করতে দেখা যায় পুলিশবাহিনীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ থেকে তৈরি হয়েছে বিপুল সমালোচনা। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তারা অ্যাকশনে গিয়েছেন। কিন্তু বাস থেকে নামিয়ে যাত্রীদের মারধরের বিষয়টি নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button