Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

দল থেকে অব্যাহতির পর যা বললেন ছাত্রদলের হামিম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বুধবার (৪ মার্চ) রাতে অব্যাহতির পর প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তিনি।

পোস্টে হামিম লেখেন, ‘ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোন পদ ছিলোনা, ছাত্রদলের রাজনীতি করেছি।

তিনি বলেন, ‘জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।’

ছাত্রদলের কর্মী পরিচয়টাই তার জন্য গর্বের জানিয়ে হামিম বলেন, ‘আমি এ দলের একজন কর্মী, এতোটুকু পরিচয়ই আমার জন‍্য প্রচন্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’

এর আগে এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

ইরান যুদ্ধে অংশগ্রহণের ন্যায্যতা দেখানোর জন্য ‘শেষ যুগ’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button