Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

শেখ পরিবারের সদস্যরা কোথায় আছেন, তিন মাস পর পর জানাতে হবে: শফিকুল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘একটি অত্যন্ত শক্তিশালী এজেন্সি বা গোয়েন্দা সংস্থা গঠন করতে হবে। তাদের কাজ হবে, জুলাই হত্যার সাথে জড়িতরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করা। প্রতি তিন মাস অন্তর অন্তর জনগণের কাছে আপডেট দিতে হবে—কসাই কামাল কোথায় আছে, শেখ পরিবারের সদস্যরা বা খুনিরা কোথায় লুকিয়ে আছে।’

রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ‘সিম্পোজিয়াম অন একাউন্ট্যাবিলিটি, জাস্টিস অ্যান্ড হিলিং ইন পোস্ট জুলাই বাংলাদেশ’শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘যারা জুলাই বিপ্লবের শত্রু ছিল, তাদের ব্যাপারে কোনো আপস নেই। যারা বাচ্চা ছেলেদের চোখে গুলি করেছে, খুন করেছে বা গুম করেছে, তাদের কোনো ক্ষমা নেই।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা একজন ভীতু। তার চারপাশে অনেক খুনি জড়ো করেছিলেন, যারা রুথলেসলি (নির্মমভাবে) খুন করে তাকে বলীয়ান করত। কিন্তু যখন সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, তখন তিনি লেজ গুটিয়ে পালিয়ে গেছেন।’

শফিকুল আলম আরো বলেন, ‘যারা এই বিপ্লবে প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা সাথে ছিলেন—সবাইকে নিয়ে একটি বড় ‘জুলাই পরিবার’তৈরি করতে হবে।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button