কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, রাডার-ব্যবস্থা ধ্বংস, বিমানে আগুন

কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার-ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এছাড়া, পৃথক হামলায় একটি বিমান সরঞ্জাম গুদাম ও মার্কিন এমকিউ-৯ ড্রোন রাখার একটি হ্যাঙ্গারে আঘাত হানা হয়েছে, এতে বেশ কয়েকটি বিমানে আগুন লেগে যায়।
এদিকে, পশ্চিমাঞ্চলীয় কারমানশাহ প্রদেশের এসলামাবাদ-ই ঘার্ব এলাকায় একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান।
মেহর নিউজ জানায়, ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।
সূত্র: আলজাজিরা
আরএ
source: Daily Amar Desh

