News

অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সঙ্গে বসবাস করছেন ঢালিউডের নন্দিত অভিনেত্রী শাবনূর।সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ছুটি কাটাতে সিডনিতে অবস্থানরত জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও তাঁর পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আড্ডার আমন্ত্রণ জানান এই অভিনেত্রী।

দুই ভুবনের এই দুই তারকার সৌজন্য সাক্ষাৎ ঘিরে আয়োজন করা হয় এক আনন্দঘন বারবিকিউ পার্টির। আড্ডা ও নৈশভোজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন দুজনই, যা মুহূর্তেই নেটিজেন ও ভক্তদের মাঝে ব্যাপকভাবে নজর কাড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তাসকিন আহমেদ লেখেন, সিডনিতে তাঁদের সন্ধ্যাটি বেশ চমৎকার ও উপভোগ্য কেটেছে।একই সাথে শাবনূর ও তাঁর পরিবারের চমৎকার আতিথেয়তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করে প্রতিক্রিয়া জানান শাবনূরও।তাসকিনকে দেশের অন্যতম সেরা ক্রিকেটার ও জাতীয় গর্ব হিসেবে আখ্যায়িত করে তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল দিন কামনা করেন জনপ্রিয় এই অভিনেত্রী।

source: Azadir Dak

Back to top button