News

জিন্নার পক্ষে আর বিপক্ষে কারা— জানালেন শায়খ আব্দুর রাজ্জাকের ছেলে

আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (বাঁয়ে) এবং মোহাম্মদ আলী জিন্নাহ© সংগৃহীত ও সম্পাদিত

পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী প্রতি বছর ১১ সেপ্টেম্বর পালিত হয়ে থাকে। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) জিন্নাহকে স্মরণ করেছেন। তবে বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনার সৃষ্টিও করেছে। 

এরই মধ্যে, মোহাম্মদ আলী জিন্নাহর পক্ষে একটি রহস্যমূলক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। এতে তিনি মোহাম্মদ আলী জিন্নাহর পক্ষে কারা এবং বিপক্ষে কারা, সে বিষয়টি স্পষ্ট করেছেন। 

ফেসবুক পোস্টটিতে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লেখেন, “জিন্নাহর পক্ষে শেরে বাংলা, সোহরাওয়ার্দী, শেখ মুজিব ও মাওলানা আকরাম খাঁ। বিপক্ষে নেহেরু, সুভাষচন্দ্র, প্যাটেল, গান্ধী, মোদি ও শুভেন্দু।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button