বিশ্ব

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্টে

শুধু আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রশ্নফাঁসের অভিযোগে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে গত ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে লাঠিচার্জের ঘটনা ঘটে। এর তদন্ত চেয়ে করা বেশ কিছু আবেদনের শুনানিতে এমন মন্তব্য করে দেশটির শীর্ষ আদালত।

শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, সংবিধানে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা হয়েছে।

প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে গত ২০ জুলাই ভারতের সংসদ অভিমুখে প্রতিবাদী শিক্ষার্থীদের মিছিলের সময় কাদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়।

ভারতের শীর্ষ আদালত বলেছে, ‘সংবিধানে শান্তিপূর্ণ, আইনসম্মত প্রতিবাদের অধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত। যতক্ষণ পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ থাকে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যাবে না।’

সূত্র: এনডিটিভি

আরএ

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button