News
‘এতটা পথ পাড়ি দিয়ে এসে প্রধানমন্ত্রী ১০ মিনিটের জন্যও চোখটা বন্ধ করেননি’

জাপানে পৌঁছে সারারাতের দীর্ঘ যাত্রার পরও ১০ মিনিটের জন্য চোখ বন্ধ করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে স্বার্থে দিনভর বিভিন্ন কর্মসূচি ও কাজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। জাপানে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ এমন মন্তব্য করেছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
গতকাল(২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান পৌঁছানোর পর সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান তিনি।
তিনি বলেন, “দেশদরদি প্রধানমন্ত্রী সারারাত জার্নি করে এসে প্রথমেই আমার ডান পাশে বসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকে নেন। তারপরে উনার সঙ্গে আরও সিনিয়র যারা এসেছেন, তাদের ডেকে নিয়ে কীভাবে দিনটি পার করবেন, কী কী কাজ করবেন, কী বললে ভালো, কী করলে ভালো, কী করলে দেশের জন্য ভালো—সেসব নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আমরা পাশে বসে দীর্ঘ সময় তাদের দেখেছি।”
আতিকুর রহমান রুমন আরও বলেন, “আলোচনা শেষে কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী দুপুরের খাবার খান। পোশাক পরে পুরোপুরি প্রস্তুত হয়ে সামান্য খাবার গ্রহণ করেই তিনি কর্মসূচি শুরু করেন।”
সবশেষে অতিরিক্ত প্রেস সচিব বলেন, “মানে কী বলব আপনাদের, এতটা পথ পাড়ি দিয়ে এসে একজন প্রধানমন্ত্রীকে আমি দেখলাম, ১০ মিনিটের জন্যও উনি চোখটা বন্ধ করেননি।”
source: The Dhaka Diary