সর্বশেষ

নারীর জন্য সবচেয়ে নিরাপদ দেশ কোনটি, বাংলাদেশ কততম

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি জাতিসংঘের Women, Peace and Security (WPS) Index 2025–26 অনুসারে বিশ্বের ১৮১টি দেশের নারীদের নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও ন্যায়বিচারের ভিত্তিতে র‌্যাংকিং প্রকাশ করেছে।
শীর্ষ ১০ দেশ
ডেনমার্ক
আইসল্যান্ড
নরওয়ে
সুইডেন
ফিনল্যান্ড
লুক্সেমবার্গ
বেলজিয়াম
নেদারল্যান্ডস
অস্ট্রিয়া
নিউজিল্যান্ড
বাংলাদেশের অবস্থান
র‌্যাংক: ১৫৫তম (১৮১ দেশের মধ্যে)
স্কোর: ০.৫২৬

বাংলাদেশকে প্রতিবেদনে সর্বনিম্ন পারফর্ম করা দেশগুলোর গ্রুপে রাখা হয়েছে।
এশিয়ার কয়েকটি দেশের অবস্থান
সিঙ্গাপুর – ১৭তম
সংযুক্ত আরব আমিরাত – ২০তম
জাপান – ২২তম
দক্ষিণ কোরিয়া – ৩৭তম
চীন – ৮৯তম
ভারত – ১৩১তম
বাংলাদেশ – ১৫৫তম
ফিলিস্তিন – ১৬৭তম
পাকিস্তান – ১৬৯তম
মিয়ানমার – ১৭২তম
সিরিয়া – ১৭৮তম
ইয়েমেন – ১৮০তম
আফগানিস্তান – ১৮১তম (সর্বশেষ)

কেন নর্ডিক দেশগুলো শীর্ষে?
ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের মতো নর্ডিক দেশগুলো ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে কারণ সেখানে
নারীদের জন্য উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

শক্তিশালী আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান।অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ বেশি।
নারীর প্রতি সহিংসতার হার তুলনামূলকভাবে কম।

অন্যদিকে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও মানবিক সংকটে থাকা দেশগুলোতে নারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ন্যায়বিচারের অবস্থা দুর্বল হওয়ায় তারা তালিকার নিচের দিকে অবস্থান করছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button