সর্বশেষ

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. খোকন মিয়া (২২) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ভেলাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ওসি) রওশন কবির।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন আদিতমারী থানার ভেলাবাড়ী বাজারে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সে সময় ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হৃদয় (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করা সম্ভব হলেও খোকন মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ২৬ জুন আদিতমারী থানায় তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ঘটনার বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমির হামজা নান্নু জানান, খোকনের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। ইতিমধ্যে বিষয়টি জেলা ছাত্রদলকে জানানো হয়েছে এবং কেন্দ্র বা জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button