সর্বশেষ

টিএফআই সেলের আলামত ধ্বংসে র‍্যাবের লেকে ফেলে দেওয়া হয় নির্যাতনের সরঞ্জাম

টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলের অপরাধের আলামত ধ্বংস করার উদ্দেশ্যে সেখানকার নির্যাতন সরঞ্জাম, অস্ত্র ও অন্যান্য উপকরণ কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। এর একটি বড় অংশ র‍্যাব সদর দপ্তরের অভ্যন্তরে অবস্থিত লেকে ফেলে দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তদন্তকারী সংস্থা একজন সাক্ষীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই লেকে ডুবুরি নামিয়ে অনুসন্ধান চালায় এবং উল্লেখযোগ্য পরিমাণ ধ্বংসকৃত আলামত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া এসব আলামতের মধ্যে ছিল ১২.৭×৯৯ মিমি (.৫০ ক্যালিবার) হেভি মেশিনগানের গুলি। বাহিনীর আনুষ্ঠানিক ইনভেন্টরিতে এ ধরনের হেভি মেশিনগান থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না থাকায়, সংস্থাটির কাছে কীভাবে এই গোলাবারুদ এলো এবং কী উদ্দেশ্যে তা সংরক্ষণ করা হয়েছিল—তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সাধারণত ১২.৭ মিমি ক্যালিবারের গোলাবারুদ হেভি মেশিনগান (এইচএমজি), অ্যান্টি-ম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল এবং বিশেষায়িত সামরিক প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই গোলাবারুদ উদ্ধারের বিষয়টি টিএফআই সেলের কার্যক্রম ও গোপন অস্ত্রাগার নিয়ে নতুন করে বড় ধরনের পর্যালোচনার জন্ম দিয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button