News

দিরাইয়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৮ আগস্ট) দিরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার স্বাক্ষরিক এক পেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমি সঞ্জীব সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দিরাই, সুনামগঞ্জ দিরাই থানার অফিসার ইনচার্জ কর্তৃক স্বাক্ষরিত ০৭/০৮/২০২৬ তারিখের ২৬৮৮ নং স্মারকের পরিপ্রেক্ষিতে এবং আমার উপর অর্পিত ক্ষমতাবলে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন দিরাই পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, থানা পয়েন্ট, দিরাই বাজার, দিরাই কলেজ রোড এবং তৎসংলগ্ন এলাকায় অদ্য- ০৮ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা হইতে বিকাল- ৫:০০ ঘটিকা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারী করলাম।’

এতে আরও বলা হয়,‘ উক্ত সময়ে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button