৫ সরকারি অফিসে দাপ্তরিক কাজে সৌর বিদ্যুৎ ব্যবহারের নির্দেশ

বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ৫ সরকারি অফিসে দাপ্তরিক কাজে সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে। এ ছাড়া, অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।
সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
source: The Dhaka Diary