News

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান

কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সেলিম খান। বুধবার (১২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে  এই পদে যোগদান করেন। এ উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

যোগদান অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

জানা গেছে, মো. সেলিম খান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা। এই পদে যোগ দেওয়ার পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button