News

জনগণ আপনার অপেক্ষায় আছে, আসুন, হাসিনাকে সোহেল তাজ

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিওটির ক্যাপশনে সোহেল তাজ লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

ভিডিও বার্তাটি পোস্ট করার সময় সোহেল তাজ রাজধানীর জুলাই ৩৬ জাদুঘরের (সাবেক গণভবন) সামনে গাড়িতে অবস্থান করছিলেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button