News

স্মৃতিসৌধের পাশাপাশি জুলাই মেমোরিয়ালেও শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রীয় আচারের অংশ করার দাবি ফারুকীর

মোস্তফা সরয়ার ফারুকী© সংগৃহীত
যে দলই বাংলাদেশে রাজনীতি করবে ১৬ ডিসেম্বরে জাতীয় স্মৃতিসৌধের পাশাপাশি ৫ আগস্টে জুলাই মেমোরিয়ালেও শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রীয় আচারের অংশ করার দাবি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 
 
তিনি বলেছেন, ‘যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের দুই তারিখে ‘দেশ স্বাধীন’ করার আহ্বান জানিয়েছিলেন। তাই যে বীরেরা আমাদের সার্বভৌমত্বে ফিরিয়ে দিলো তাদের নিয়মিত স্মরণ রাষ্ট্রাচারের একটা অংশ হওয়া উচিত।’
 
আজ রবিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। 
 
ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “যাদুঘরের মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যেনো দিনের সূচনা করেন-এই বিনীত প্রস্তাব করছি। এটাকে রাষ্ট্রীয় আচারের অংশ করে ফেলা হোক। যে দলই বাংলাদেশে রাজনীতি করবে, তাদেরকে ১৬ ডিসেম্বরে জাতীয় স্মৃতিসৌধ এবং আগস্টের ৫ তারিখ জুলাই যাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেই করতে হবে। 
 
তিনি বলেন, “বিএনপি সরকারের বন্ধুদের মনে করিয়ে দিই তাদের শ্লোগানটা-‘টেক ব‍্যাক বাংলাদেশ’। কার হাত থেকে টেক ব‍্যাক করার কথা বলা হয়েছে এখানে এটা বাংলাদেশের মানুষ বুঝতো। বাংলাদেশের প্রত‍্যেকটা মানুষ জানতো বাংলাদেশ এর আগে কখনোই এতোটা পরাধীন হয় নাই। দেশের মানুষ এর আগে কখনোই কোনো পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনে নাই- ‘আমি অমুক দেশের সরকারকে বলে এসেছি হাসিনা সরকারকে যেনো আবারও ক্ষমতায় রাখে’। সো মানুষ বুঝতো দেশের চাবি আসলে কার হাতে ছিলো।”
 
তিনি আরও বলেন, “যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের দুই তারিখে ‘দেশ স্বাধীন’ করার আহ্বান জানিয়েছিলেন। তাই যে বীরেরা আমাদের সার্বভৌমত্বে ফিরিয়ে দিলো তাঁদের নিয়মিত স্মরণ রাষ্ট্রাচারের একটা অংশ হওয়া উচিত। অ‍্যাকচুয়ালি এবার উদ্বোধনের আগে আমি এই কথাটা একবার বলেছিলাম। কারণ মেমোরিয়ালটা বানানোর সময় এটাই ছিলো পরিকল্পনা। কিন্তু পরে দেখলাম মোটামুটি সরকারি কায়দায় অনুষ্ঠানটা করা হলো এবং মেমোরিয়ালে পুষ্পস্তবকের আইডিয়া বাদ দেয়া হলো। এমন কি প্রধানমন্ত্রীকে মিউজিয়াম ট‍্যুর করানো হলো মাঝখান থেকে। অনেকটা একটা সিনেমা মাঝখান থেকে দেখালে যেরকম হয় আর কি।”
 
পাঁচ আগস্ট নিয়ে সাবেক উপদেষ্টা বলেন, “শুধু পাঁচ আগস্ট না, অন‍্য যে কোনো সময়েও যে কোনো গুরুত্বপূর্ণ ব‍্যক্তি চাইলে ওখানে ফুল দিতে পারে। আবার কেউ চাইলে সাভার স্মৃতিসৌধ থেকে ফেরার পথে জুলাই শহীদদের জন‍্য নির্মিত এই মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করলে আমরা নিজেরা নিজেদের স্মরণ করিয়ে দিতে পারবো সার্বভৌমত্ব রক্ষার শপথটা। যেমন  নতুন মন্ত্রী হওয়ার পর অনেকে স্মৃতিসৌধ এবং বেগম খালেদা জিয়ার কবরে যান। মানে পাঁচ আগস্ট ছাড়াও ঐ রকম সিচুয়েশনে এটার ব‍্যবহার হতে পারে।”
 
সবশেষে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “তবে মূল প্রস্তাবটা পাঁচ আগস্টকে ঘিরেই। ফুটনোট, বিভিন্ন শহরের ডিসি, এসপি এবং অন‍্যরা নিজ নিজ শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন- সেটা ঐ ভাবেই চলুক। তবে দয়া করে জুলাই স্মৃতিস্তম্ভের চারপাশে ল‍্যান্ডস্কেপিং করে জায়গাটা সুন্দর রাখেন।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button