বিশ্বে ভূমিকম্প ঝুঁকির তালিকায় বাংলাদেশ, সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার পরামর্শ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিশ্বে ভূমিকম্পের ঝুঁকির তালিকায় নয়টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। এর জন্য রাজধানীতে ভুমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় মানুষকে সচেতনতা তৈরি করার জন্য একলাখ সেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে ৭০ হাজার সেচ্ছাসেবক তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেচ্ছাসেবক গঠনের লক্ষ্য দুর্যোগ অধিদপ্তরে দুইদিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণের (টিওটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধিদপ্তরের ডিজির সভাপতিত্বে বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থী ছিলেন রাজধানীর বিভিন্ন কলেজের ৫০ জন শিক্ষক ও শিক্ষীকা।
মন্ত্রী বলেন, আগাম কোনো সর্তক বার্তা নেই ভূমিকম্পের। এ কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে আপনাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ কর্মস্থলে ফিরে দক্ষ, কর্মঠ এবং সচেতন নাগরিক তৈরি করবেন। কোন দুর্যোগ না হোক, এটা আমাদের সকলের দাবি।
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ রংপুর, সিলেট, চট্রগ্রাম ও ময়মনসিংহ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে আগাম সর্তককার জন্য সেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এস ইকবাল হোসেইন বলেন, আপনারা যারা এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন, সবাই সর্বোচ্চটা দিয়ে প্রশিক্ষণ নিবেন। যাতে এখান থেকে ফিরে অভিক্ষ সেচ্ছাসেবক তৈরিতে ও নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভূমিকম্পের বিষয়ে সচেতন করে গতে তুলতে পারেন।
source: Daily Amar Desh