News

অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর এবার বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে তার বাবা-মাকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। 

এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম তার মোবাইল নম্বরটি বন্ধ রেখেছেন।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে গ্রামীনফোন সিম কোম্পানির একটি নাম্বার থেকে কল দেওয়া হয় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়াকে। কল রিসিভ করার পর পরিচয় জানতে চায় অজ্ঞাত নাম্বার থেকে। পরিচয় দেয়ার পর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কল কেটে দিলে বারবার কল দিতে থাকে। পরে তিনি নাম্বারটি ব্লক করে দেন। পরে এয়ারটেল (সার্কেল) কোম্পানির আরেকটি নাম্বার থেকে বারবার কল দিতে থাকে।

নাম্বার দুটিতে প্রতিবেদক কল দিলে দুইটি নাম্বার দুটি বন্ধ দেখায়। এদিকে ট্রু কলারে সার্চ দিয়ে রাসেল স্টোর ও মোহাম্মদ আলি নামে সেভ করা দেখা যায়।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে অপ্রতিমের বাবা শাহরিয়ার বলেন, ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অপ্রতিম ও আমাদের জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে আমাদের দুজনের মোবাইলে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button