News

ট্রাম্প-প্রধানমন্ত্রীর আসল ছবি নিয়ে আসিফের ‘নকল কনফিউশন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কনফিউশনের’ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবিটি আসল হলেও আসিফের সন্দেহ করে স্ট্যাটাস দেওয়ায় নেটিজেনরা তাকে ধুয়ে দিচ্ছেন।

তরুণ এই রাজনীতিবিদের মেকি সন্দেহের পর শতশত মানুষ কমেন্টে জানাচ্ছেন, এটি কোনোভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে তৈরি নয়। ফ্যাক্টচেকিংয়েও ছবিটির সত্যতা পাওয়া গেছে।

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের ছবিটি আপলোড করেন।

পাশাপাশি তিনি আরেকটি ছবি আপলোড করেন, যেখানে দেখা যায়, কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর একটি ছবি, যাতে ডোনাল্ড ট্রাম্পকে ঘরের মাঝখানে মানুষের সমান আকারের একটি কার্ডবোর্ড কাটআউট হিসেবে দাঁড় করানো অবস্থায় দেখা যায়।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর ছবি দিয়ে বানানো মিম।

ছবি দুটো আপলোড করে ক্যাপশনে আসিফ মাহমুদ লেখেন, ‘এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কনফিউশন চলছে। কেউ ভ্যারিফাই করতে পেরেছেন? ফ্যাক্ট চেকারদের কি অবস্থা?’

তবে রোমানিয়ার এক গণমাধ্যম আগেই ফ্যাক্ট চেকিং করেছে। তারা বলছে এটা মিম হিসেবে বানানো ছবি।

তারা জানায়, কিন্তু ইন্টারনেট সেই রসিকতাকে আরও এক ধাপ এগিয়ে নেয়। কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর একটি ছবি এমনভাবে সম্পাদনা করা হয়, যাতে ডোনাল্ড ট্রাম্পকে ঘরের মাঝখানে আক্ষরিক অর্থেই মানুষের সমান আকারের একটি কার্ডবোর্ড কাটআউট হিসেবে দাঁড় করানো দেখা যায়। ছবিটি একটি মিম, এটি মূল ছবি নয়।

মূল ছবিতে কুর্তির পাশে সত্যিকারের ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায় বলে দাবি করে রোমানিয়ার গণমাধ্যমটি।

এর আগে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার নিজের ফেসবুক আইডিতে সে সময়ের একটি ছবি প্রকাশ করেন প্রধানমন্ত্রী, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের উচ্ছ্বসিত দেখা যায়।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button