News

রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার একটি বাসা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর চার টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী দুলালকে (৫০) আটক করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) পুলিশ ওই বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী দুলালকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

source: The Daily Campus

Leave a Reply

Back to top button