News
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা সম্মেলনকক্ষ ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে তাৎক্ষণিকভাবে সম্মেলনকক্ষ ত্যাগ করেন।
সুত্রঃ বাসস
source: The Dhaka Diary