প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি বলেন, সরকার দলের নেতা-কর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায়শই যে প্রশ্নটা নিজেদের করা উচিত তা হলো আপনাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী কেন সব সময় সাদা শার্ট পরেন? আজ রবিবার (১৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, সরকার দলের নেতা-কর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায়শই যে প্রশ্নটা নিজেদের করা উচিত তা হলো আপনাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী কেন সব সময় সাদা শার্ট পরেন? তিনি তো অন্য যেকোনো রঙের শার্ট পরতে পারেন অথবা সপ্তাহের সাতদিনই পৃথক কালারের কাপড় পরতে পারেন। কেন সাদা শার্টই পরেন?
তিনি আরও লেখেন, আমার ব্যক্তিগত ধারণা, সাধারণত সব সময় সাদা শার্ট যারা পরেন তারা দাগ লুকাতে বা দেখতেও আগ্রহী না, হয়তো নোংরা বা অপরিষ্কার কোনো কিছুই পছন্দ করেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রেও বিষয়টা তেমন কিনা সেটা আমি নিশ্চিত নই, কিন্তু পরিচ্ছন্নতার গুরুত্ব স্থাপনে তিনি যা করছেন, তা প্রশংসনীয়।
source: The Daily Campus