News

ঢাবিতে সাংস্কৃতিক সন্ধ্যা/ইকবালের চিন্তা-দর্শনকে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগের আহ্বান

দার্শনিক কবি আল্লামা মুহাম্মদ ইকবালের চিন্তা ও দর্শনকে শুধু সাহিত্য পরিসরে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এর প্রয়োগ এবং সমকালীন প্রজন্মের কাছে তার দর্শন পৌঁছে দিতে হবে। সমকালীন সমাজ ও বাস্তবতায় ইকবালের দর্শনের প্রাসঙ্গিকতা, বিশেষত তার আত্মসত্তার দর্শন এবং মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক জাগরণ বেশ প্রাসঙ্গিক।

আল্লামা মুহাম্মদ ইকবালের ১৪৯তম জম্মদিন উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় অনুষ্ঠিত ‘উই অ্যান্ড ইকবাল’ সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তারা এসব কথা বলেন। ইকবাল কালচারাল সেন্টার এর আয়োজন করে।

লেখক ও ইকবাল-গবেষক ফাহমিদ-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এইচ. ই. ইমরান হায়দার এবং বাংলাদেশে নিযুক্তক ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন চর্চাকেন্দ্রের পরিচালক মাহফুজ এলাহি। এতে আরও বক্তব্য দেন ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাবুর খান, উর্দু বিভাগের অধ্যাপক ড. গোলাম রব্বানী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং লেখক, চিন্তক ও পুষ্টিবিদ মোহাম্মদ সাজাল।

source: Asia Post

Leave a Reply

Back to top button