News

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান© সংগৃহীত ও সম্পাদিত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। তিন বাহিনীর সম্মিলিত বিশেষ বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্ব দরবারে বাংলাদেশের সামরিক সক্ষমতা তুলে ধরবে বলেও মন্তব্য করেন তিনি।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত। তিনি বলেন, এই মহড়া বিশ্বদরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
 
প্রধানমন্ত্রী আরও বলেন, এ ধরনের যৌথ অনুশীলন তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি আরও কার্যকর হবে।
 
তিনি বলেন, যৌথ সামরিক মহড়াটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকার ও দূরদর্শী চিন্তার প্রতিফলন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

source: The Dhaka Diary

Back to top button