News

দলে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরের পর: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে দলটিতে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের নেতৃত্বাধীন জেডিপি গত ৩ এপ্রিল আত্মপ্রকাশ করে।

তবে সামান্তা শারমিন জানিয়েছেন, আপাতত তিনি সবার সঙ্গে কথা বলছেন। এখনো কোনো দলে যোগ দেওয়ার চূড়ান্ত পর্যায়ে যাননি; আলোচনা শেষে ডিসেম্বরের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে তিনি মাহফুজ আলম, তাসনিম জারা ও অনিক রায়ের সঙ্গেও বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তার আরেকটি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে পরিচিতি পাওয়া সামান্তা এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে গত ডিসেম্বরে এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলে তিনি নিষ্ক্রিয় হন এবং ২৩ অক্টোবর কমিটি পুনর্গঠনে যুগ্ম আহ্বায়ক হওয়ার ১৩ দিন পর গত ৫ নভেম্বর দল থেকে পদত্যাগ করেন।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button