Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

মহিলা জামায়াতের কোরআন ক্লাসে যুবদল নেতার বাধা-হেনস্তা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ফেনীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা নুর আলম জিকু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় নুর আলম জিকু উপস্থিত নারীদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রোববার (১১ জানুয়ারি) বিকেল জেলার সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওই সময় পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হাজী কাশেম মিয়ার বাসায় মহিলা জামায়াতের একটি কোরআন ক্লাস চলছিল। একপর্যায়ে যুবদল নেতা নুর আলম জিকু, এনাম, ইকবালসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। তারা অভিযোগ করেন, কোআন ক্লাসের আড়ালে ভোট চাওয়া হচ্ছে এবং জান্নাত–জাহান্নামের ভয় দেখানো হচ্ছে।

উপস্থিত মহিলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, আমরা শুধু আমাদের নিয়মিত কোরআন ক্লাস পরিচালনা করছিলাম। সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না।

অভিযুক্তরা সেখানে উপস্থিত একজনের ব্যবহৃত মোবাইল ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে বলেও মহিলা জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Back to top button