Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

দাঁড়িপাল্লার সমর্থককে গলা ধাক্কা দেয়ায় তাতীদলের নেতা আটক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

প্রকাশ্যে টাকা বিতরণের পর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে গলা ধাক্কা দেয়ার অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা তাতীদলের সভাপতি আমিনুল হক আমিন ওরফে বাট্টা আমিন সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল ভোট কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, সেনাবাহিনী তাকে আটক করেছে। কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করেনি। আমাদের কিছু জানায়ওনি।

ইতোপূর্বে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট কেনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বাট্টা আমিনকে টাকা বিতরণ করতে দেখা যায়।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button