News

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কুড়িগ্রামের উলিপুরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) ও ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক ডিজিএম (অ. দা.) চিরেন্দ্র নাথ রায়।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক চিরেন্দ্র নাথ রায় বলেন, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button