Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কুড়িগ্রাম-৪ আসনে বড় ভাইকে হারিয়ে জয় পেলেন জামায়াত সমর্থিত ছোট ভাই

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কুড়িগ্রাম-৪ আসনে ২০ হাজার ৯ শ’ ৯৮ ভোট বেশি পেয়ে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্র গণনা সম্পন্ন হয়েছে। গণনা শেষে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৮। এ ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। তবে সার্বিকভাবে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

এদিকে, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailynayadiganta.com

Back to top button