Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

নির্বাচনে কত ভোট পেলেন জহির রায়হানের ছেলে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে লড়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান। এ আসনের ১০ প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান। সেখানে ভোটে পাত্তাই পাননি তপু রায়হান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি ফলাফলে দেখা গেছে, তপু রায়হান পেয়েছেন ১০৪১ ভোট।

অন্যদিকে তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

গত বছরের ৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন তপু রায়হান। নির্বাচনী ইশতেহারে ঢাকা-১৭-কে দেশের একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী নির্মূল, সবার জন্য শিক্ষা, বেকারদের জন্য প্রশিক্ষণ ও ব্যবসা উদ্যোগ, প্রবীণদের অধিকার, সামাজিক নিরাপত্তা, ন্যায্যমূল্য, নারীর অধিকার, সবুজ শহর গড়ে তোলাসহ বিভিন্ন অঙ্গীকারের কথা তুলে ধরেছিলেন তপু রায়হান।

আসনটি গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button