Bd বাংলাদেশ

এবারও কপাল খুলল না মির্জা আব্বাসের!

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ফের মন্ত্রণালয় পুনর্বণ্টন হয়েছে। ৮ প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা নিজ দায়িত্বের পাশাপাশি নতুন করে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। তবে কপাল খোলেনি আরেক রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র নেতা শুধু মির্জা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস)। তিন রাজনৈতিক উপদেষ্টার মধ্যে শুধু তিনিই বাদ রয়েছেন। এর আগে মির্জা আব্বাসের মন্ত্রণালয় পাওয়া নিয়ে জোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়েন।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্বাক্ষর করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট দপ্তরসমূহের কাজের পরিধি স্পষ্ট করে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে তার বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে শুধু মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল।

তথ্যমতে, ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদ। তারা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button