Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরীতে আগুন, আহত দুই সেনা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভাতে গিয়ে দুই মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে পঞ্চম ফ্লিট জানায়, রণতরীটির লন্ড্রি এলাকায় আগুন লাগে। এ অংশে সেনাদের জামাকাপড় ধোয়ার কাজ করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই সেনা সদস্য আহত হন, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে কোনো ধরনের হামলার সংশ্লিষ্টতা নেই বলেও জানানো হয়েছে।

ইরান যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যে আনা হয়। বর্তমানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট কমান্ডের অধীনে থাকা ইউএসএস গেরাল্ড আর ফোর্ড লোহিত সাগরে মোতায়েন রয়েছে।

এক লাখ টন ওজনের এই বিমানবাহী রণতরী নির্মাণে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী এবং বর্তমানে এতে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা অবস্থান করছেন।

২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বন্দর থেকে রণতরীটি যাত্রা শুরু করে। এরপর ছয় মাস ভূমধ্যসাগরে টহল দেওয়ার পর ইরান যুদ্ধ শুরুর আগে এটিকে লোহিত সাগরে মোতায়েন করা হয়। [সূত্র : সিএনএন]

নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button