জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্য।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সোমবার (৬ এপ্রিল) ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা ও জনজীবনে প্রভাব ফেলা জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বৈঠক শেষে দুপুর ১২টায় একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে জোটের শীর্ষ নেতারা বৈঠকের সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান প্রেক্ষাপটে সংবিধান সংস্কারের মাধ্যমে জনআকাঙ্ক্ষা প্রতিফলন এবং জ্বালানি খাতের অস্থিরতা দূর করতে সরকারকে কার্যকর চাপ সৃষ্টি করাই এ বৈঠকের মূল লক্ষ্য।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: npbnews.com

