Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

‘লাঞ্চের পরে আসেন’ বলার সুযোগ কিছুটা কমলো, জ্বালানি বাঁচাতে বিকেল ৪টায় বন্ধ হয়ে যাবে ঢাবির অফিস

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সূচিতে পরিবর্তন আনা হয়েছে। জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অফিস এখন সকাল ৯টা থেকে শুরু হবে। আর বন্ধ হবে বিকেল ৪ টায়।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী অফিস সময়সূচি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এদিকে ঢাবির অফিস সূচির এমন পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন রকম মন্তব্য পাওয়া গেছে। কেউ কেউ বলছেন, চারটায় অফিস বন্ধ হওয়ায় অবশেষে রেজিস্টার বিল্ডিং থেকে 'লাঞ্চের পর আসেন' বলা কিছুটা হলেও বন্ধ হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button