Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

এনসিপির ৭ নেতাকে শোকজ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির দুইজন নেতাসহ মোট ৭ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শোকজ প্রাপ্ত দুই নেতা হলেন— ঢাকা জেলা উত্তর এনসিপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম তামিম এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউল ইসলাম। একই কমিটির আরও পাঁচজনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। তারা হলেন— যুগ্ম আহ্বায়ক জুলকার নাঈন, যুগ্ম সদস্য সচিব ইসরাফিল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, আশুলিয়া থানা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট শাওন এবং সদস্য মো. আমানুল্লাহ (শিব্বির)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে, যা ইতোমধ্যে দলের নজরে এসেছে। গঠনতান্ত্রিক নিয়ম ও কাজের স্বচ্ছতা নিশ্চিতে এই অভিযোগগুলো গুরুত্বের সাথে পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ প্রেক্ষিতে, কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সারজিস আলম বরাবর লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button