Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

সবার জন্য এনসিপির দরজা খোলা, তবে…

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণের সেবা করার জন্য এনসিপি’র দরজা সবার জন্য খোলা থাকবে। গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের সহযোগী, সন্ত্রাস এবং চাঁদাবাজ ছাড়া বাকি সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের পরে দেখছি, এ সরকার ভয়ানকভাবে ফেইল করছে। শুধুমাত্র জনগণের আকাঙ্খা বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে নয়। এক্ষেত্রে তারা তো ফেইল করছেই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এ সরকারের জনগণের গণরায় বাস্তবায়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে দুর্বলতা দেখছি।

এনসিপির মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমাননকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আমাদের প্রধানমন্ত্রী একটাই কাজই করছেন, সেটা হচ্ছে কার্ড। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দুর্নীতি। এর থেকে মুক্তি পাওয়ার জন্য তাহলে প্রধানমন্ত্রীকে বলবো— আমাদেরকে চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড দেন।

তিনি আরও বলেন, সরকার একদিকে বলছে তেলের সর্বোচ্চ মজুদ আছে, অপরদিকে দেশের ইতিহাসে সর্বোচ্চ লাইন পাম্পগুলোতে দেখছি। সরকার বিশ হাজার কোটি টাকা ছাপিয়েছে। কিন্তু তারা বলছে তাকে ছাপানো বলা যাবে না। তাহলে এটাকে ফটোকপি বা অন্য কিছু বলতে হবে নাকি।

প্রধানমন্ত্রী তারেক রহমাননকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আমাদের প্রধানমন্ত্রী একটাই কাজই করছেন, সেটা হচ্ছে কার্ড। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দুর্নীতি। এর থেকে মুক্তি পাওয়ার জন্য তাহলে প্রধানমন্ত্রীকে বলবো— আমাদেরকে চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড দেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপি’র এই মুখপাত্র বলেন, আমরা এনসিপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়তে গুরুত্ব দিচ্ছি। আমরা এতোটুকু নিশ্চয়তা দিতে চাই— যারা আমাদেরকে ভোট দিতে আসবেন, তাদের একটা ভোটও আমরা নষ্ট হতে দিবো না। আমরা প্রত্যেকটি কেন্দ্রে শক্তিশালীভাবে পাহারা দিবো।

সংবাদ সম্মেলনে এসময় এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ, ইসহাক সরকারসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button