Bd বাংলাদেশ
‘যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে সমঝোতা স্মারক আর মানবে না ইরান’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা না করলে সমঝোতা স্মারক আর মেনে চলবে না ইরান। সোমবার তেহরানে সাংবাদিকদের একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এ সময় সমঝোতা স্মারক মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
মুখপাত্র বলেন, ইরানি জাতির স্বার্থ ও উদ্বেগের কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতা ও গুরুত্বের সাথে প্রতিটি আলোচনায় অংশ নিয়েছে তেহরান।
তেহরানে সাংবাদিকদের বাঘাই বলেন, ‘সমঝোতায় পৌঁছানোর পর, ইরান তার প্রতিশ্রুতি পূরণে সদিচ্ছা ও গুরুত্বের সঙ্গে কাজ করেছে।’
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

