Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি সুবিধাজনক সময়ে তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

এদিন সকালে মোজাফফর হোসেনকে সেনা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এরপর প্রসিকিউশনের পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। পাশাপাশি নির্দিষ্ট সময়ে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এ সময় মোজাফফর সেনা কারাগারেই থাকবেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁকে ট্রাইব্যুনালের সেইফ হাউসে আনার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের পক্ষ থেকে মোজাফফরকে প্রোডাকশন ওয়ারেন্টে হাজির করার আবেদন করা হলে ট্রাইব্যুনাল তাঁকে হাজিরের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

এসআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button