News
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক

লক্ষ্মীপুরের রায়পুরে ১৮ পিস ইয়াবাসহ লিটন দেওয়ান (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের কাজীর চর দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত লিটন দেওয়ান ওই এলাকার কালু দেওয়ানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
আরও দেখুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জনবল নিয়োগ
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীর চর দেওয়ান বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লিটন দেওয়ানকে আটক করে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
source: The Daily Campus