৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন।
বুধবার (৪ নভেম্বর) পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
উল্লেখ্য, মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দিতে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ হাজার চিকিৎসকের মধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন পদে। বাকি ৩০০ জন নিয়োগ পাবেন সহকারী ডেন্টাল সার্জন পদে।
source: The Dhaka Diary