News

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, ‘একটু বিব্রতকর না’— প্রশ্ন জুলকারনাইনের

জুলকারনাইন সায়ের খান© সংগৃহীত এবং সম্পাদিত
দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে প্রধানমন্ত্রীকে সম্বোধনের আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজের পোস্টে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ উল্লেখ করায় প্রশ্ন তুলেছেন কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।
 
তিনি বলেছেন, ‘এখন যদি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভ্যারিফায়েড পেইজ থেকেই ‘মাননীয়’ সম্বোধন করে পোস্ট দেয়া হয় এবং প্রেস ব্রিফিংয়েও সেভাবে উল্লেখ করা হয়, তাহলে সেটা একটু বিব্রতকর হয়ে দাঁড়ায় না?’
 
আরও পড়ুন
 
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 
 
সাংবাদিক জুলকারনাইন সায়ের খান লেখেন, “দুইদিন আগেই না প্রজ্ঞাপন দিয়ে প্রধানমন্ত্রীকে সম্বোধনের আগে মাননীয় উল্লেখ না করার পরামর্শ দেয়া হলো? এখন যদি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভ্যারিফায়েড পেইজ থেকেই মাননীয় সম্বোধন করে পোস্ট দেয়া হয় এবং প্রেস ব্রিফিংয়েও সেভাবে উল্লেখ করা হয়, তাহলে সেটা একটু বিব্রতকর হয়ে দাঁড়ায় না?”
 
তিনি আরও বলেন, “আর প্রধানমন্ত্রী তো প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হয়েছেন (তার দল), তাহলে সেটা আবার এভাবে উল্লেখ করার দরকার কি?”
 
আরও পড়ুন
 
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তরগুলোকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে বলা হয়, সিদ্ধান্তটি অনতিবিলম্বে কার্যকর হবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button