News
হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্যমন্ত্রীর সবশেষ অবস্থা জানিয়ে ডা. ফজলে রাব্বি বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং পরানো হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি ডা. ফজলে রাব্বি।
source: Asia Post