৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেওয়া হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ওয়ালীউল হাসান এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও খবর: কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর পাচ্ছেন শিক্ষকরা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে Allocation of Business Among The Different Ministries and Divisions (Schedule I of the Rules of Business, 1996) (Revised up to February 2024)-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করল।
source: The Daily Campus