News

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিফ্রিং করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্ক বিমানবন্দরে হুইলচেয়ারে বসে আছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় কয়েকজন ব্যক্তি তার কাছে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। তারা ড. ইউনূসকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলেও চিৎকার করেন।

ভিডিওতে বিক্ষোভকারীদের ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তুলতে দেখা যায়। এ সময় বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা। পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

আরও পড়ুন

বিমানবন্দরে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কিছু জানাননি তিনি।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button